শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পুশইন: মৌলভীবাজার সীমান্তে নারী-শিশুসহ ১০ জন আটক

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে কুলাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত গভীর রাতে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় ত্রিপুরা রাজ্য থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে।

পরে বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

Advertisement

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মোঃ আল আমিন (৩৫) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

বিজিবি পরবর্তীতে আটক বাংলাদেশিদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। থানায় আরও জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ