শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে রেলওয়ের জমিতে গড়ে উঠা দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশালে রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কৃর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ  এলাকা পর্যন্ত প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা স্কেবেটার মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খানের যৌথ নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান শেষে নরসিংদীর রেলওয়ের কানুনগো সাজ্জাদুল ইসলাম জানান, ঘোড়াশাল রেল স্টেশনের পাশে ২০ একর জমিতে অবৈধ ভাবে দোকাপাটসহ বসতভিটা গড়ে তুলা হয়। পরে একাধিক বার এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তা করা হয়নি। সরকারি নির্দেশনায় রেলওয়ের জমিতে কন্টেইনার ডিপো নির্মান করার জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এদিকে ক্ষতিগ্রস্থরা জানান তাদের পুর্ণবাসনের কথা জানিয়েও হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান করা হয়। অভিযানে রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ