শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ ৩জন গ্রেফতার, ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টমুলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে শাসসুজ্জামান মাসুম নামের এক মাদক কারবারির নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (৭ মে) রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের আবু জাহিদ মন্ডলের ছেলে শামসুজ্জামান মাসুম (৪০) কে বিক্রির সময় পুসিন্দা গ্রামস্থ জৈনক বাহারের জমির উপর নির্মানাধীন মাদ্রাসার সামনে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আদমদীঘি সদরের শিবপুর গ্রামে নজরুল ইসলাম প্রামানিকের ছেলে রেজাউল ইসলাম পিপল ও সিআর প্রতারণা মামলায় উপজেলার কুন্দগ্রাম ইউপির ছাতুয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ