শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এ তথ্য জানিয়েছে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। 

নেসকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই কাজ করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবহাওয়া বা কারিগরি কারণে নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিচে তারিখ অনুযায়ী কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না তা দেওয়া হলো:

১০ মে (রবিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া, উকিলের মোড়

১১ মে (সোমবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান, মোহনপুর চকপাড়া

১২ মে (মঙ্গলবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা, বাইপাস এলাকা

১৩ মে (বুধবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া, শ্যামপুর পানিশোধনাগার

১৪ মে (বৃহস্পতিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া, উৎস ব্লক ফ্যাক্টরি

১৬ মে (শনিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া, মধ্য বুধপাড়া

১৭ মে (রবিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া

১৮ মে (সোমবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া, পাক ইসলামপুর

১৯ মে (মঙ্গলবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া, বামনশিখড় (মা ভাটা)

২০ মে (বুধবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ, কাটাখালী পৌরসভা

২১ মে (বৃহস্পতিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া, ভাংড়া এলাকা

২৩ মে (শনিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই, আবহাওয়া অফিস এলাকা

২৪ মে (রবিবার)

সময়: সকাল ৮টা – দুপুর ২টা
এলাকা: পদ্মা আবাসিক ফিডার এলাকা (সম্পূর্ণ) 

  • সর্বশেষ