শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রাঘাতে একদিনে ৮ কৃষকের মৃত্যু

দেশের ছয় জেলায় বজ্রাঘাতে অন্তত আট কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁয় তিন জন, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, জামালপুর ও নাটোরে একজন করে মারা যান। মাঠে বোরো ধান কাটার সময় বজ্রাঘাতে মৃত্যুর শিকার হন তারা।

নওগাঁ: নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরও একজন নিহত হন।’

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হন।’ 

Advertisement

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ওবায়দুল হক (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ওই গ্রামের আব্দুল হকের ছেলে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ইউসুফ আলী (৩৮) নিহত হন। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি বিষয়টি জানান।

ময়মনসিংহ: নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে সোহেল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাটোর: লালপুরে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরে এ ঘটনা ঘটে। আজিজ মন্ডল ওই গ্রামের মোসলেম মন্ডলের ছেলে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি জানান।

 

  • সর্বশেষ