শিরোনাম
◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে আসল আসামী, আদালতে জামিন নিতে এসে ধরা ‘ভাড়া করা’ আসামী 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : মামলার প্রকৃত আসামী প্রবাসে অবস্থান করলেও, তার পরিবর্তে ‘ভাড়া করা’ এক যুবক জামিন নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন কক্সবাজারে।

মঙ্গলবার (৫ মে) কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার মো. ইউনূসের ছেলে মো. শাহজাহান।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে কক্সবাজার সদরের ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকায় জায়গা-জমি দখল ও হামলার ঘটনায় মো. মোফাজ্জেল হোসাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী মো. মামুন কৌশলে বিদেশে পালিয়ে যান।

মঙ্গলবার ওই মামলায় জামিন নিতে আদালতে হাজির হন শাহজাহান নামে এক ব্যক্তি। তবে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে আটক করার নির্দেশ দেন।

কক্সবাজার আদালতের আইনজীবী শওকত বেলাল বলেন, “অন্যের দায় কাঁধে নিয়ে জামিন নিতে আসা শাহজাহানকেই কারাগারের পথে যেতে হয়েছে। প্রবাসে থাকা আসামী হয়তো ভেবেছিলেন অর্থের বিনিময়ে সবকিছুই সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেওয়া যায়নি।”

  • সর্বশেষ