শিরোনাম
◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী ‘এমডি বিল্লাল’ নামের লোকাল বাসটি সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন। এতে বাসের ভেতরে থাকা অন্তত সাতজন যাত্রী বিভিন্নভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত গতি কিংবা রাস্তার পাশের কাঁচা অংশে চাকা পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ