শিরোনাম
◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর শহরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা শিশু নিহত, চালক গুরুতর আহত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক শহরের এলজিইডি কার্যালয়ের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু আফরিন ও চালক গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহত আফরিন এলজিইডি সংলগ্ন এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি পালিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শিশুটির পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা দ্রুত দোষী চালককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ড্রাম ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ