শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ। 

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফ মাহমুদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গতমাসে গ্রেপ্তার হন আরিফ। তখন থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি।

Advertisement

পরিদর্শক আনোয়ার জানান, পরিবারের সদস্যরা মায়ের জানাজায় থাকার জন্য আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট আরিফকে চার ঘন্টার প্যারোল দেন।

তিনি আরও বলেন, মায়ের জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই কারাগারে ফেরত পাঠানো হয় আরিফকে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ