শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১২, আটক ২

নরসিংদীতে পিকনিক করে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আজ সোমবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসে করে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে দাঁড় করানো হলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। এতে সাংবাদিকেরা প্রতিবাদ জানালে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলায় মো. শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবদী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ