শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই। নৌকার যিনি কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।

সোমবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে এবং বড় খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দী জামায়াতের দেলাওয়ার এর প্রশসংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে নাম দেলাওয়ার।  এ এলাকারি ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়স কম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে,সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, আমরা এম পি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড়দল । বিএনপি জনগনের অধিকার রক্ষা করে। মা বোনদের অধিকার রক্ষা করে।

Advertisement

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন দল বা পার্টিও বদনাম করতে চাইনা। ওটা আমার অভ্যাসের মধ্যেও নেই। শুধু এটুকু বলতে চাই যে, ১৯৭১ আমাদেও অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সেসময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগণের বিরুদ্ধে তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ^াস করেনা তাদের আমরা ভোট দিতে পারিনা।

তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোন সংখ্যালঘু নাই যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দিবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে।  

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ