শিরোনাম
◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরে সব লাইসেন্সধারী অস্ত্র জমার নির্দেশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফরিদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ফরিদপুর জেলার সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের নিজ উদ্যোগে জমা দিতে হবে। একই সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অস্ত্র আইন, ১৮৭৮-এর ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জেলা প্রশাসন এই আদেশ জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত অথবা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লাইসেন্সধারীর ঠিকানার নিকটস্থ থানায় অথবা সরকার অনুমোদিত বৈধ অস্ত্র ডিলারের কাছে জমা দিতে হবে। অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করতে পারবেন। অস্ত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট থানায় বা ডিলারের কাছ থেকে জমার রসিদ সংগ্রহ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে গণবিজ্ঞপ্তিতে কিছু ক্ষেত্রে এই নির্দেশনার ব্যতিক্রম রাখা হয়েছে। বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা প্রযোজ্য হবে না। একইভাবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এ বিষয়ে আরও জানানো হয়, ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত সাধারণ নির্দেশনা প্রযোজ্য হবে না।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

  • সর্বশেষ