শিরোনাম
◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনু নদের বেড়িবাঁধ ধসে দিনমজুর নিহত

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণ মালাকার রণচাপ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তাঁর আয়ে পরিবার চলত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রণচাপ গ্রামের কিছু নিচু জমিতে দীর্ঘদিন জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের আবাদ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ বসানোর উদ্যোগ নেন। এ জন্য রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে বেড়িবাঁধ কাটার কাজ শুরু হয়। সে সময় রণ মালাকার কোদাল দিয়ে নিচের মাটি সমান করছিলেন।

একপর্যায়ে ওপরের দিকে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা ধরে খননযন্ত্র দিয়ে মাটি সরানোর চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান দত্ত বলেন, বেড়িবাঁধ কাটা আইনবিরুদ্ধ। এ কারণেই স্থানীয় লোকজন গভীর রাতে কাজটি করছিলেন। নিহত রণ মালাকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ