শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে ডিলারের গোডাউনের সার্টার ভেঙ্গে সার লুট

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চলতি মৌসুমে কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরনের দিনে ডিলারের গোডাউন থেকে সার লুট করেছে বিক্ষুব্ধ কৃষকরা।সার বিতরণে দেরী হওয়া ও সার না পাওয়ার সংশয় নিয়ে লুটের ঘটনা ঘটেছে বলে যানা যায়।বিতরণের জন্যে মজুদ রাখা ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডেব সারের প্রায় এক হাজার বস্তা সার লুট হয়ে যায়।

বৃহষ্পতিবার(৪ডিসেম্বর) সকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের কৃষকদের জন্যে বিসিআইসি অনুমোদিত সার ডিলার আর.বি টেডার্স  এর কৃষকদের মাঝে সার বিতরণের দিনে লুটের ঘটনা ঘটে।এসময় কৃষকরা গোডাউনের সার্টার ভাংচুর করে এবং দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর উত্তেজিত হয়ে উঠে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিটলার রহমান জানান,সার বিতরণ দেরীতে হওয়ায় এবং চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায় আমার উপর চড়াও হয় ও সারের গোডাউনের সার্টার ভেঙ্গে গোডাউনে রক্ষিত বেশীরভাগ সার লুট করে নিয়ে যায়।কৃষকদের জন্যে টিএসপি ৪০বস্তা,এমওপি ১৪০বস্তা,ডেব ৩৭৪বস্তা ও ইউরিয়া ৬০০বস্তা মজুদ ছিল। মজুদকৃত অধিকাংশ বস্তা লুট করে নিয়ে যায়।
একই দিনে বামুনিয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার এস.বি এন্টারপ্রাইজ এ সার বিরতণকালে গুজবে কৃষকরা হট্টগোল করার চেষ্টা করে। পরে সংশ্লিষ্টরা পরিবেশ শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. রফিকুল ইসলাম বলেন,গতকাল সন্ধ্যায় ডিলার পয়েন্টে সার ঢুকেছে যা আজ বৃহষ্পতিবার সকালে বিতরণ করার কথা ছিল।সার নিতে আসা জনগনের ভির জমলে কিছু অসাধু লোক হট্টগোল শুরু করে গোডাউন থেকে সার নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই,সেখানে পুলিশ ও প্রশাসন গিয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

  • সর্বশেষ