শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক, একদিনের ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

সোমবার সন্ধ্যায় মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা জানায়, অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেশিরভাগ শ্রমিকই ডায়রিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, যেসব শ্রমিক এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় সবারই ডায়রিয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। 

কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানায়, সোমবার সন্ধ্যা থেকে অনেক শ্রমিকের মাথা ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। তবুও কারখানা ছুটি দেয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আমরা কারখানায় প্রবেশ করার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে। 

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পানের পরই পেট ব্যথা শুরু হয়। তারপর ডায়রিয়াতে আক্রান্ত হয়ে পড়ি। 

মোয়েজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সকল শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়