শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মার ছয় কেজির চিতল মাছ ৬ হাজার টাকায় বিক্রি

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে বিরল আকারের ছয় কেজি ওজনের একটি চিতল মাছ।মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় জেলে সাদ্দাম হোসেন এ মাছটি ধরেন। পরে মাছটি চরভদ্রাসন বাজারে আনা হলে ক্রেতাদের ব্যাপক ভিড় জমে যায়।

বিক্রেতা জানান, মাছটি ধরার পর থেকেই আশপাশের মানুষ দেখতে ভিড় করেন। শেষ পর্যন্ত মাছটি ৬ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় এক হাজার টাকা।

স্থানীয়দের মতে, পদ্মার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় আকারের দেশি মাছের দেখা মিলছে তুলনামূলক বেশি। এমন বড় চিতল মাছ বহুদিন পর বাজারে দেখা গেল বলে তারা জানান।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন  বলেন, “পদ্মা নদীর এই অঞ্চলে এখনো দেশি মাছের সমৃদ্ধতা রয়েছে। বড় আকারের চিতল ধরা পড়া নিঃসন্দেহে ইতিবাচক বিষয়। তবে মাছের আবাসস্থল রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধের জন্য নিয়মিত তদারকি চলছে।”

মাছটি দেখতে দুপুর পর্যন্ত বাজারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে উৎসাহ-উদ্দীপনার শেষ ছিল না।

  • সর্বশেষ