শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি এলাকায় সাধারণ জীবনযাপন করতেন।

স্থানীয়দের দাবি, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তারা মনে করছেন, তদন্তেই প্রকৃত কারণ প্রকাশ পাবে।

নিহতের পিতা আসাবুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ ঘটনার পর তাদের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। “এই দ্বন্দ্বের কারণেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে,” বলে তিনি দোষীদের শাস্তি দাবি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, একজন যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়