শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে 'জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে পিটিয়ে আহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের যুবদলের আহবায়ক কাইয়ুম মাতুব্বরকে (৩২) এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়া গংরা সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকে। কাইয়ুম মাতুব্বর তাদের নিষেধ করলে বেধড়ক মারপিট চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে জয়বাংলা স্লোগান দেয়। আমি মানা করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যার কারণে বক্তব্য পাওয়া যায়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ