শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়াড়ি আটক

মিজান লিটন: চাঁদপুর শহরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন জুয়াড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৩০ নবেম্বর) রাতে শহরের বকুলতলা রোড, জামতলা রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন,আমাদের নবাগত পুলিশ সুপার রবিউল হাসান স্যারের নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি।

এ সময় শহরে বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাং, মাদকাসক্ত ও বেশকিছু জুয়াড়িদের আটক করতে সক্ষম হই। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ