শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে। আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ পদবী জানা যায়নি।

ভুক্তভোগীরা জানায়, বসু কোম্পানী মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ নিয়েই বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানী ওই টাকা দিতে রাজি হয়নি। চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার সময় বাহার অনুসারীদের নিয়ে বসু কোম্পানীর ইটভাটায় যায়। সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত বসু কোম্পানীকে অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ, ইয়াবা কারবারি। সে মূলত আমাকে মারতে আসছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানীকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যেবেক্ষণে রাখা হয়েছে। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ