শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে পরীক্ষা পরিচালনায় প্রধান শিক্ষকরা, তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

এন এ মুরাদ, মুরাদনগর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন সারাদেশের মতো কুমিল্লার মুরাদনগর উপজেলাতেও জোরদার হয়েছে। দাবিগুলোর বাস্তবায়নে সহকারী শিক্ষকরা ৩০ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তাদের তিন দফা দাবি—

১) সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ,
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানজনিত জটিলতা নিরসন,
৩) সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।

মুরাদনগর উপজেলার মোট ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে কর্মবিরতিতে অংশ নিচ্ছে। এর মধ্যেই কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ১ ডিসেম্বর ২০২৫ থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো সহকারী শিক্ষক।

শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় দায়িত্ব পালন করেন শুধুমাত্র বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা। সহকারী শিক্ষক ছাড়াই পরীক্ষা পরিচালনা করায় অনেক বিদ্যালয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল বলেন, “আমাদের ন্যায্য তিন দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দাবির বাস্তবায়নে সুস্পষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত কর্মবিরতি চলবে।”

মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ইকবাল হোসেন জানান, সহকারী শিক্ষককরা কর্মবিরতি পালন করছেন বিধায় একাই পরীক্ষা নিচ্ছি। তবে খুব কষ্ট করে সাথে দুই-একজননে ম্যানেজ করেছি।  ওনাদের দাবি বিষয় যেহেতু আমি জোর করতে পারিনা। 

দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম এলি প্রধাম শিক্ষক বলেন, একাই পরীক্ষা নিচ্ছি। তবুও চাই সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি সরকার মেনে নিক। 

সহকারী শিক্ষক শারমিন ফাতেমা বলেন, প্রায় ২০০ জন শিক্ষক আহত হয়েছে এবং একজন শিক্ষিকা ফাতেমা আক্তার চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দ। আন্দোলন অবস্থায় আহত হয়ে চিকিৎসা রত অবস্থায় ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন এবং সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেন। নিহিত আহত শিক্ষকদের তিন দফা দাবি যতদিন পর্যন্ত দৃশ্যমান প্রজ্ঞাপন  না হবে ততদিন কর্মবিরতি চলবে ।

মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সহ সকল সহকর্মী শিক্ষকরাই কর্মবিরতি পালন করছি।  আমাদের প্রধান শিক্ষকগণ পরীক্ষা নিচ্ছিন। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত থাকবে।

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, “দাবিগুলো শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে কর্মসূচি আরও কঠোর হতে পারে।”

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশ আছে সকল শিক্ষকরা পরীক্ষায় অংশ নিবেন। যদি কেউ কর্মবিরতি বা অসহযোগিতা করেন তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে ব্যবস্হা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়