শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামী রাহাত আলী (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প। অভিযানের অংশ হিসেবে শনিবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামী রাহাতকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়