শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফের আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা ফের আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্ৰামে ব্যবসায়ী ইব্রাহিম মুন্সীর বাড়িতে উঠান বৈঠকে তারা যোগদান করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- আওয়ামী লীগের উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক লাভলু শিকদার, আওয়ামী লীগ নেত্রী ও ৯নং ওয়ার্ড কমিশনার পারুল বেগম, কমিশনার জাহিদ, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লেয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সীসহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। 

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগসহ ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দেব।

বিএনপি নেতা আলম মুন্সীর সভাপতিত্বে উঠান বৈঠক আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।

এর আগে, গত মঙ্গলবার বিকালে ভাঙ্গা মহিলা কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

  • সর্বশেষ