শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পুনরায় চালু হলো গণপাঠাগার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো গণপাঠাগার (ধামরাই পাবলিক লাইব্রেরি)। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পাঠাগারটির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।

পাঠাগার–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগারের কার্যক্রম শুরু হয়। তবে অল্প কিছুদিন পরই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ব্যবহারের অভাবে ভেতরের বই নষ্ট হয়ে যায় এবং অবকাঠামোও জরাজীর্ণ হয়ে পড়েছিল।

উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মামনুন হাসান অনীক এবং সঞ্চালনা করেন পাঠাগার কমিটির সদস্য নাহিদ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সাংবাদিক ও পাঠাগার কমিটির সদস্য আরিফুল ইসলাম সাব্বির। মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়,খোদেজা খানম, সাবেক সরকারি কর্মকর্তা;

শামসুল ইসলাম, প্রধান, এনজিও এসডিআই; আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, বেস্ট ডান ফোরাম;এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুলসহ স্থানীয় সাংবাদিক ও একটিভিস্টরা।

সম্প্রতি ইউএনও’র উদ্যোগে পাঠাগারটি সংস্কার করা হয় ও নতুন করে বই সংগ্রহ করে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়। এতে নতুন করে ধামরাইয়ের পাঠ–সংস্কৃতিতে প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মামনুন হাসান অনীক বলেন, “১৯৯৬ সালে পাঠাগারটি যাত্রা শুরু করেছিল। আজ নতুন রূপে এর পুনর্যাত্রা হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ যাতে নিয়মিত পাঠাগারটি ব্যবহার করেন এবং এটি সচল রাখতে সহযোগিতা করেন—সেই প্রত্যাশাই করি।”

তিনি আরও বলেন, “একটি সক্রিয় গণপাঠাগার একটি শিক্ষিত, সচেতন ও সংস্কৃতিমনা সমাজ গঠনে বড় ভূমিকা রাখে। ধামরাইবাসীর জন্য এই পাঠাগার হবে জ্ঞানের দরজা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়