শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এরই মধ্যে এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বেশ কিছু রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এরই মাঝে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি এতদিন গোপন ছিল।

সম্প্রতি যুবলীগ নেতা আবু কাউসারের দ্বিতীয় স্ত্রী সন্তান জন্ম দেন। এরপর কাউসারের দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান প্রথম স্ত্রী লিজা আক্তার। দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে আসছেন লিজা আক্তার। একপর্যায়ে জানতে পারেন দ্বিতীয় স্ত্রীর ভাই শহরের কুমারশীল মোড়ে অবস্থিত মিনহাজ ফার্মেসিতে চাকরি করে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে খোঁজ করতে আসেন লিজা আক্তার। তাকে না পেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানে থাকা অন্যান্য স্টাফদের হত্যার হুমকি দেন তিনি। মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, ‘যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং আমার স্টাফকে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে যোগাযোগের চেষ্টা করেও যুবলীগ নেতার স্ত্রী অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ট্রেনিংয়ে এসে পড়েছি। আগামীকাল গিয়ে ঘটনার তদন্ত শুরু করব।’

  • সর্বশেষ