শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে স্কুল পরিদর্শনে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেন নবাগত জেলা প্রশাসক 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ‎রায়পুর উপজেলার পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে ফুলের তোড়া নয়—নিজ হাতে ক্লাস নিয়ে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পাঠদান শুরু করেন। তার আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে বাড়তি উৎসাহ ও আনন্দ। শিক্ষকগণও এ উদ্যোগকে শিক্ষাবান্ধব প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।

‎এ সময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল ইসালাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

‎জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসকের ‎এ ধরনের সরাসরি অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়