শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ র‌্যাবের হাতে গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারে করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, নিহত ব্যবসায়ী আনোয়ারের সাথে তার দোকান থেকে বাকী নেওয়াকে কেন্দ্র করে ইউসুফের সাথে পূর্বে বাকবিতন্ডা হয়। ঘটনার দিন ২৫ নভেম্বর সকালে পূর্বের ন্যায় ইউসুফ ৩/৪ জনকে নিয়ে আনোয়ারের দোকানে বাকীতে মালামাল নিতে যায়। তখন আনোয়ার ইউসুফের কাছে পূর্বের বাকীর টাকা চাই এবং নতুন করে বাকী দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে ইউসুফসহ তার সাথে থাকা অন্যরা ব্যবসায়ী আনোয়ারের বুকে, পেটে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তখন ব্যবসায়ী আনোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এরই প্রেক্ষিতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী (৩৫) বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়