শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগঞ্জে চাঁদা না পাওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে হত্যা করার অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। চাঁদা না পাওয়ায় প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

হত্যাকাণ্ডের শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। অভিযুক্ত যুবদল কর্মী মো. ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়া ছোট'র ছেলে।

নিহত'র স্ত্রী ফারজানা আক্তার সাথী ও স্বজনরা অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে বেসরকারি একটি সংস্থা থেকে ২ লাখ টাকা ঋণ নেয় আনোয়ার হোসেন। বিষয়টি জানতে পেরে মো. ইউসুফ ও তাঁর দুইজন অনুসারী আনোয়ারের থেকে টাকা (চাঁদা) দাবি করেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায়। গত দুই-তিনদিন ধরে ইউসুফরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন। ঘটনার সময় মোটরসাইকেলে করে ইউসুফ ও অন্য দুইজন ঘটনাস্থলে এসে। ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। পরে  আনোয়ারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে, পালিয়ে যান ইউসুফরা। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুক ও পেটে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্ব বিরোধ নিয়ে ঘটনার সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ারকে চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়