শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠা খেয়ে বিপদে একই পরিবারের ১১ জন

সাতক্ষীরায় পিঠা খাওয়ার পর একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল, তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

জানা গেছে, নতুন ঘর নির্মাণের আনন্দে সবাইকে দুপুরের দাওয়াতে ডাকা হয়। বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরের একটি পাত্রে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যদের বমি, মাথা ঘোরা, পেটব্যথা ও জ্বরজ্বর ভাবসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, উপসর্গ দেখে সহজেই বোঝা যায় খাবারের সঙ্গে কীটনাশকজাতীয় কিছু মেশানো হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, রোগীরা হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

 

  • সর্বশেষ