শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে সেটা বোকাস ইসলাম: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনাকে নির্ধারণ করতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে সর্বপ্রথম কে লিখেছে? জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? এ্যানি চৌধুরীর মার্কা কি? ধানের শীষ। মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা। সিল মারো ভাই সিল মারো, ধানের শীষ মার্কায় সিল মারো।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে তারুণ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

তিনি আরও বলেন, এখনও নির্বাচন হয়নি, নির্বাচন হবে, প্রতিনিধি আসবে, আপনাদের দল আসবে, নির্বাচিত দল ক্ষমতায় আসবে, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান বলেছে গ্রামের মানুষের কাছে যাও, গ্রামের মানুষের কাছে আসছি। জিয়াউর রহমান যেমন গ্রামের মানুষকে পছন্দ করতেন, এজন্য জিয়াউর রহমানকে বলতো গণ-মানুষের নেতা আর বিএনপিকে বলা হয় গণ-মানুষের দল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।

  • সর্বশেষ