শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আখতার-উল আলম (৫০) নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার-উল আলম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় পরিবারসহ বসবাসকরতেন,আখতার-উল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, আমতলা বাজার থেকে ঢুলিভিটার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শিক্ষক আখতার-উল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ