শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ডাকাতি–ছিনতাই প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক লিফলেট বিতরণ

জামাল হোসেন খোকন, ( জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহ এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টার, চালক, সুপারভাইজার ও শ্রমিকদের হাতে এসব লিফলেট তুলে দেন।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, রাতে চলাচলের ক্ষেত্রে নিরাপদ রুট ব্যবহার, অপরিচিত বা সন্দেহজনক যাত্রী সম্পর্কে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন হলে দ্রুত পুলিশকে অবহিত করার কোনো বিকল্প নেই। তিনি পরিবহন সংশ্লিষ্টদের নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর নির্দেশনাও প্রদান করেন।

তিনি আরও বলেন, “ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ প্রতিরোধ করতে পারে।” জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন ওসি।

  • সর্বশেষ