শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহত শিশুর মায়ের আকুতি, 'হত্যাকারীরা বীরদমে ঘুরে বেড়াচ্ছে'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান মোল্যা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। 

এ ঘটনার বিচারের দাবিতে আসামীদের গ্রেপ্তারে রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও পারিবারের সদস্যরা মানববন্ধন করেছে। 
 
মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ওইদিন রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

এর আগে গত ২০ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে শিশুটির বাড়ি সংলগ্ন কিছুটা দূরে একটি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দুই ঘন্টার মাথায় পথচারীদের মাধ্যমে জানতে পারে তাদের বাড়ির অদূরে একটি বাগানের গাছের সাথে গলায় পরনের প্যান্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে মরদেহটি জানাজা শেষে স্থানীয় কবরাস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০৯। 

এ ঘটনার বিচারের দাবিতে আসামীদের গ্রেপ্তারে রবিবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও পারিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মরদেহের ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলছে, আশা করছি দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়