শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ ভূমি অফিসের জানালা ভেঙ্গে ড্রয়ারে রাখা ৩ লাখ টাকা চুরি

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে চোরেরা অফিস সহকারী তপন কুমার রায় এর অফিসের পিছনের জানালা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা রাতের কোন এক সময় অফিসের একটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে চুরি করে।

বৃহস্পতিবার অফিসের প্রোসেস সার্ভার ইমদাদুল হক এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এছাড়া সংশ্লিষ্ট তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জনবল সংকটের কারনে তপর কুমার রায় ওই দপ্তরের অফিস সহকারীর সাথে অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে অর্পিত সম্পত্তি ও নাজিরের দ্বায়িত্ব পালন করছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ১৯ নভেম্বর বুধবার বিকাল ৫টার দিকে অফিস বন্ধ করে চলে যায়। পরের দিন বৃহস্পতিবার অফিসে এসে জানতে পারি সহকারী তপন কুমার রায় এর রুমের ভিতর থেকে লক করা। অনেক চেষ্টা করেও দরজা খোলা সম্ভব হয়নি। পরে অফিসে পিছনে গিয়ে দেখা যায় জানালা ভাঙ্গা। 

এরপর ভূমি অফিসারকে বিষয়টি অবগত করা হয়। পরে রুম খুলে দেখা যায় আলমিরার ড্রয়ার ভেঙ্গে প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে।

ঘটনার দিন দ্বায়িত্বে থাকা নাইটগার্ড আরজু আহম্মেদ জানান, আমি কিডনি রোগী। ওষুধ খেলে ঘুম আসে। ওইদিন রাত ২টার পর ঘুমিয়ে পড়েছিলাম। পরে সকাল ৯টার দিকে অফিসে তালা খুললেও রুমটি খোলা যাচ্ছিল না। তখন আমরা টের পায় অফিসে চুরি হয়েছে।

অফিস সহকারী তপন কুমার রায় জানান, প্রতিদিনের মত ওইদিন বিকালে অফিস বন্ধ করে চলে যায়। বৃহস্পতিবার সকালে অফিসে এসে তালা খুলে দরজা খুলতে গিয়ে দেখি ভিতর থেকে লক করা। তখন পিছনে গিয়ে দেখা যায় একটি জানালা ভাঙ্গা।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি জিডি হয়েছে, তদন্ত চলছে। আশা করি দ্রুতই চুরির বিষয়ে জানা যাবে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, এঘটনা জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অফিস সহকারী তপন কুমার রায়, নাইটগার্ড শহিদুজ্জামান ও আরজু আহম্মেদ কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

উল্লেখ, এর আগে এ অফিসের ড্রয়ার থেকে এক লাখ ও জানালা ভেঙ্গে ৮০ হাজার নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়া একটি মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছিল। এসব ঘটনায় তৎকালীন দ্বায়িত্বে থাকা ভূমি অফিসাররা আইনগত কোন ব্যবস্থা নেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়