শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়ে সালথায় শ্রমিকলীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। এছাড়া তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সম্প্রতি সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের নীতি ও নৈতিকতার সাথে মিল না থাকায় ও বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে, দক্ষিণবঙ্গের অগ্রি কন্যা বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি ভালবাসায় আমি আকৃষ্ট হয়ে আজ থেকে আমি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়