শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূতি 

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ যমুনা পাড়ের মানুষ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে সিরাজগঞ্জের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদীতে। এই ভুমিকম্পের রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেপে উঠছিলো সিরাজগঞ্জের পুরোজেলা। এদিকে, ভূমিকম্পে মুহুর্তেই আতংকিত হয়ে পরে সিরাজগঞ্জ শহরবাসী। অনেককেই নিজ নিজ ভবন থেকে নীচে নেমে আসতে দেখা যায়।

শহরের এসএস রোডের গোলাম মোস্তফা বলেন, হঠাৎ করে খাট কাপতে শুরু করে। পরে আমিসহ পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে আসি। এসময় বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

  • সর্বশেষ