শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথার নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নামে থাকা ১২৯ হিসাব অবরুদ্ধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমরানুর রহমান ইমরান ও জেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর রাজীবুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১২৯টি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সংশ্লিষ্ট সব হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মবহির্ভূতভাবে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমকে কেন্দ্র করে একটি চক্রের মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন। এ অর্থ বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ ও উপায় অ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তদন্তে এখন পর্যন্ত ১২৯টি অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। এসব হিসাব থেকে অর্থ সরিয়ে ফেলার আশঙ্কা থাকায় অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

দুদক আরও জানিয়েছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, অভিযুক্তরা সম্প্রতি কয়েকটি হিসাবে থাকা অর্থ স্থানান্তরের চেষ্টা করছিলেন, যা তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়