শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় ৯ কিমি সড়ক দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচি দিব: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। এর মধ্যে কোনো উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার মেঘনা উপজেলার ভাটেরচর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দ্রুত সময়ে সংস্কারের দাবির এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা ও বিলম্বিত কাজের কারণে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে।  জনগণ কষ্টে থাকবে আর উপজেলা প্রশাসন টনক নড়াবে না-এটা মেনে নেওয়া যায় না। জনগণই আপনাদের এই দপ্তরে বসিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সড়ক সংস্কারের কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

জানা গেছে, হাইওয়ে সড়কটির পুননির্মাণ কাজ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। মোট সাড়ে ৯ কিলোমিটারের মধ্যে প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশ পুণনির্মানে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। তবে প্রকল্পের অগ্রগতি এখনো মাত্র ৫৫ শতাংশ। অথচ প্রকল্প হস্তান্তরের নির্ধারিত সময় ২০২৬ সালের ১১ মার্চ।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদাররা কাজটি উপ–ঠিকাদারদের কাছে দিয়ে দেওয়ায় কাজের গতি কমে গেছে এবং ভোগান্তি বেড়েছে বহুগুণ।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরু করতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই–এক দিনের মধ্যেই কাজ দৃশ্যমান হবে।

মেঘনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিকের নেতৃত্বের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক ডালিম মিয়া প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সাঈদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু এবং ইসলামী ছাত্র আন্দোলন মেঘনা উপজেলা শাখার সভাপতি রেদোয়ান হোসেন রিয়াদ প্রমুখ।

  • সর্বশেষ