আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস, বিজিবি, পুলিশ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন নৌপরিবহন মন্ত্রলায়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরি ।
শুক্রবার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য সভায় অংশ গ্রহনকারীরা বলেন, নানান সমস্যায় জর্জরিত বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস,বন্দরের দূর্বল অবকাঠামোর ও ক্রেন ফরক্লিপের সমস্যার কারনে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া।
এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরুপ প্রভাব পড়বে। এছাড়া আইন, শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার হচ্ছেন দেশ,বিদেশী পাসপোর্টধারীরা। চলমান সমস্যা সমাধান করে বানিজ্যিক পরিবেশ তৈরীর আহবান জানান নেতারা।