শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা ধ্বংসের অভিযানে ২৯ অবৈধ ইটভাটা ধ্বংস

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অবৈধ ইটভাটা ধ্বংসের চলমান অভিযানে ২৯ অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এতে মোট বাইশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

তারমধ্যে গত তিনদিনে রামগতিতে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় জরিমানাসহ ইটভাটা ধ্বংস করা হয়। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। 

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে চলতি নভেম্বর মাসে সমগ্র জেলায় ২০ নভেম্বর পর্যন্ত মোট ২৯ টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। 

বৃহস্পতিবার রামগতির উপজেলায় মেসার্স সিরাজ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ও বিসমিল্লাহ ব্রিকসের দুই লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়। বুধবার ভাই ভাই ব্রিকসের দুই লাখ, মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৪ লাখ কাঁচা ইট বিনষ্ট এবং ৫ লক্ষ টাকা জরিমানা করে প্রশাসন।

অন্যদিকে মঙ্গলবার মেসার্স আদর্শ ব্রিকসের দেড় লাখ, এসকে ব্রিকসের ৫০ হাজার, ফাইভস্টার ব্রিকসের তিন লাখ ইট বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। অভিযানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ