শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ