শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানওয়েতে শিয়াল! চট্টগ্রাম বিমানবন্দরে ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসার কারণে বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শেয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে পরীক্ষা করি। রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে।

  • সর্বশেষ