শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে দীর্ঘ ৮ মাস পর বালু ইজারাদারকে বালুর সীমানা নির্ধারণ করলেন প্রশাসন 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নে কোষা এলাকার টাঙ্গন নদীতে বালুর ইজারাদারকে ৮ মাস পর বালুর সীমানা নির্ধারণ করে দিয়েছেন পীরগঞ্জ উপজেলা ভূমি প্রশাসন।

আজ (১৯ নভেম্বর) বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সার্ভেয়ার মোঃ ওমর ফারুক ও অন্যান্য অফিস স্টাফ কোষা এলাকায় গিয়ে বালু ইজারাদার সিরাজুল ইসলামকে ১০.৮১ একর জমি থেকে বালু উত্তোলন করার চৌহদ্দী বা সীমানা নির্ধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য যে, পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীতে ১৪৩২ বঙ্গাব্দ ও ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে ১০.৮১ একর জমির বালু উত্তোলনের জন্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক নওগাঁ জেলার শিমলা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলাম ইজারা প্রদান করেন। 

কিন্তু বালু উত্তোলনের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত নির্ধারিত সীমানা বা চৌহদ্দী নির্ণয় না করায় সেই সুযোগে ঐ বালু ইজারাদার গত ৮ মাস ধরে উপজেলার টাঙ্গন নদীর বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নদী ধ্বংশ করা সহ নাকাটি ব্রীজ ও প্রাকৃতিক পরিবেশ জীব বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দেয়ায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জেলা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে উপজেলা ভূমি প্রশাসন ইজারাদারকে ইজারাকৃত নির্ধারিত স্থানে বালু উত্তোলন করার সীমানা বা চৌহদ্দী নির্ণয় করে দিলেন।

বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় জেলা ও উপজেলা ভূমি প্রশাসনকে এলাকার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এসিল্যান্ডকে এই ইজাদারকে তার সীমানা বা চৌহদ্দী নির্ণয় করার কথা বলেছি। তারা গিয়ে নির্ণয় করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়