শিরোনাম
◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন: বগির কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন।

তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা হয়েছিল। ভোর সোয়া ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন জ্বলতে দেখে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রেনের ২৭-৩২ নম্বর সিট পুড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে নেত্রকোনা জেলার জারিয়া অভিমুখে যাত্রা করে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, জায়গাটি রাতে খুবই অন্ধকার থাকে। সেই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এসময় কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে আমাদের তিন সদস্য দেখতে পেয়ে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আরএনবির সদস্যরা তৎক্ষণাৎ নিজেদের জ্যাকেট খুলে পানিতে ভিজিয়ে আগুনের ওপর ঢেলে দেন এবং পানি ছিটিয়ে আগুন নেভান। বড় ধরনের ক্ষতি হয়নি। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং অন্য সিটগুলোতে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোলজাতীয় তরলও ঢালা হয়েছিল, যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ