শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট‎​ প্রতিনিধি: ‎​অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারা লালমনিরহাট সদর উপজেলার চারজন কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার কৃষকের মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।

​এটি ছিল কৃষকদলের একটি জনহিতকর উদ্যোগ। জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে এ দিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।

‎​এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।

এসময় জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব অসহায় কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। যারা অর্থের অভাবে ধান কাটতে পারেন না, আমরা তাদের খুঁজে বের করে ধান কেটে দিব। তিনি আরও জানান, চলতি মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়