শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ তারেকের মালয়েশিয়া সফরের ভূ-রাজনৈতিক তাৎপর্য ◈ আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মার্কিন আদালতের আপত্তি ◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি, চলতি বছরই ফিরব: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ রাত
আপডেট : ২১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে শতরূপা জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে দোকানের লোহার সিন্দুকের তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ হাজার টাকার স্বর্ণ ও রৌপ্য অলংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১৬ নভেম্বর রবিবার রাত থেকে ১৭ নভেম্বর সোমবার সকাল পর্যন্ত ওই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এদিকে চুরির খবর পেয়ে সোমবার দুপুরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

শতরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী আতিকুর রহমান তাপস জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার ১৫ থেকে ১৬ ভরি সোনা ও রূপার গহনা ছিল। পরদিন সকাল ১১ টার দিকে এসে দোকানের তালা খুলে দেখি শো-রুমের ভিতরে স্বর্ণ অলংকার রাখা ট্রে-গুলো এলোমেলো হয়ে পড়ে আছে এবং সিন্দুকের তালা ভাঙ্গা। পরে শো-রুমের পিছনে গিয়ে দেখতে পাই টিনশেডের ওই ঘরটির উপরে টিন কেটে কাঠের পাটাতন উঠিয়ে চোর ঢুকে এই কাজটি করেছে।

তবে চোরের দল কেবলমাত্র স্বর্ণ ও রূপের অলংকার নিয়ে গেলেও ব্রোঞ্জের তৈরি হাতের বালা ফেলে রেখে যায়। এতে চোরের দলের সাথে স্বর্ণ চেনে এমন কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে। একইসাথে লোহার সিন্ধুকের তালা খোলার কৌশলটা যারা জানে এমন কেউ জড়িত থাকতে পারে। কারণ সিন্দুকের ওপরে তালা কাটা গেলেও ভেতরের চাবি দিয়ে খোলা খুবই দুষ্কর। এদিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনার বিষয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, এমন চুরির ঘটনা খুবই অ্যালার্মিং। কারণ এই দোকানের আশপাশেই পুলিশ ও নাইট গার্ড থাকে। এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়