শিরোনাম
◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০৬ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। 

সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, ‘বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।’ 

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

  • সর্বশেষ