শিরোনাম
◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী মৃত্যু হয়েছে। নিহত নারী জাহিদা বেগম উপজেলার মাসলিয়া  গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

ঘটনাস্থলের স্থানীয়রা জানান , জাহিদা বেগম মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সময় তিনি রেললাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী ট্রেনে  কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস বারোবাজার অতিক্রম করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ