শিরোনাম
◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে চুম্বকের সাহায্যে পুকুর থেকে পিস্তল ও রাইফেল উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়ায় পুকুরে সেচ দিয়ে চুম্বকের সাহায্যে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহিৃত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি পুকুর থেকে অস্ত্র উদ্ধার ও শাহ আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল।

রাউজান থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টা থেকে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুকুরে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে পুকুরে সেচ দিয়ে ফেলা হয় চুম্বক। এসময় চুম্বকের সাহায্যে পুকুর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং একটি রাইফেল। 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, শাহ আলম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে এবং তিনি দুইটি হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। বিপুল অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর একই ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পুকুর সেচ দিয়ে থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেলসহ একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে জেলা পুলিশ।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ