শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়ে আরও ৪জন।  

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে ও এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট টু সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাংশি গ্রামের বাসিন্দা ও মেঘনা গ্রুপে আর.এম গোলাম সরোয়ার (৪৭) ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জানা যায়, সরোয়ার মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কবিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুরগ্রামী একটি ট্রেনিংকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি আরোহী ৪জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মো.শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রেনিংকার ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

  • সর্বশেষ